Friday, June 26, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা নিতে সিএসই পরিদর্শনে আইআইইউসির শিক্ষার্থীরা

পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা নিতে সিএসই পরিদর্শনে আইআইইউসির শিক্ষার্থীরা

দেশের পুঁজিবাজার সম্পর্কে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি পরিদর্শন করেছে।

গতকাল চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসইর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ করপোরেট ভিজিটে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম, বিনিয়োগ ব্যবস্থাপনা, ঝুঁকি বিশ্লেষণ, নতুন আর্থিক পণ্য ও বাজারের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। একই সঙ্গে পুঁজিবাজারে বিনিয়োগের গুরুত্ব, বিনিয়োগকারীদের ভূমিকা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের অবদান সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চিটাগং স্টক এক্সচেঞ্জ নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও আগ্রহী অংশীজনদের জন্য এ ধরনের করপোরেট ভিজিট, প্রশিক্ষণ কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের জন্য এ বিশেষ পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিএসইর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগ একেএম শাহরোজ আলম ও হেড অব ইন্টার্নাল অডিট মোহাম্মদ বারাকাত শফি। পুরো অধিবেশন সঞ্চালনা ও উপস্থাপনা করেন সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ।

অন্যদিকে আইআইইউসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রফেসর ড. নাজনিন জাহান চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর মো. আরিফুল হক ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. নাজিম উল্লাহ। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান বলেন, ‘দেশের পুঁজিবাজারকে আরো কার্যকর, গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে হলে বিনিয়োগকারীদের সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে আমাদের দেশে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রচলিত ধারণা বিদ্যমান রয়েছে, যা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বিনিয়োগকারীদের কেবল শেয়ারভিত্তিক বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ না থেকে মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), বন্ডসহ বিভিন্ন আর্থিক পণ্যে বিনিয়োগের বিষয়ে আগ্রহী হতে হবে।’

ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘উন্নত অর্থনীতিতে ব্যাংক খাত মূলত স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে কাজ করে। অন্যদিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও শিল্পায়নের প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা পালন করে পুঁজিবাজার। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখনও সেই কাঙ্ক্ষিত ভারসাম্য গড়ে ওঠেনি। ভবিষ্যতের বিনিয়োগকারী হিসেবে নিজেদের প্রস্তুত করতে হলে বাজার সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি পর্যবেক্ষণ ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আবেগ নয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।‘

এ সময় সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ এবং এ-সংক্রান্ত চলমান কার্যক্রম সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়। দেশের পুঁজিবাজারকে আরো বহুমাত্রিক ও আধুনিক করার লক্ষ্যে নতুন নতুন আর্থিক পণ্য ও সেবা চালুর উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

পরবর্তীতে সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ একটি বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে পুঁজিবাজারের কাঠামো, শেয়ার লেনদেন প্রক্রিয়া, নিয়ন্ত্রক কাঠামো, বিনিয়োগকারীদের অধিকার ও দায়িত্ব, ঝুঁকি ব্যবস্থাপনা ও বাজার পরিচালনার বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও জিজ্ঞাসা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেইজিংয়ে শি জিনপিং-তারেক রহমান বৈঠক শুরু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অবস্থিত...

প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ

বিদ্যুতের নতুন মূল্যহার চলতি জুন মাসের শুরু থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগ...

পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা নিতে সিএসই পরিদর্শনে আইআইইউসির শিক্ষার্থীরা

দেশের পুঁজিবাজার সম্পর্কে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চিটাগং...

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ৪৪তম এজিএম অনুষ্ঠিত

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা...

Recent Comments