Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য বীমা খাতের আধুনিকায়ন নিয়ে আইডিআরএ-এসবিসির বৈঠক

বীমা খাতের আধুনিকায়ন নিয়ে আইডিআরএ-এসবিসির বৈঠক

দেশের বীমা খাতের আধুনিকায়ন, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা শক্তিশালী করতে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) ও জীবন বীমা কর্পোরেশনের (জেবিসি) সঙ্গে পৃথক পর্যালোচনা বৈঠক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বুধবার আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক দুটিতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

বৈঠকে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল রূপান্তর, পুনর্বীমা সক্ষমতা বৃদ্ধি, নতুন বীমা পণ্য চালু এবং গ্রাহকস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়। আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবা, গ্রাহকস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।’ রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠানকে আধুনিক, দক্ষ ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশীদের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সাধারণ বীমা খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিনের অনিষ্পন্ন দাবির অগ্রগতি পর্যালোচনা করে এসবিসি জানায়, দাবি নিষ্পত্তির জট উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে তারা এবং অবশিষ্ট দাবিগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করছে। এ সময় জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় সময়মতো দাবি পরিশোধের গুরুত্ব তুলে ধরেন আইডিআরএ চেয়ারম্যান।

বৈঠকে প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারের আর্থিক চাপ কমাতে সরকারি সম্পদ ও বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোকে বীমা সুরক্ষার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়। বাজারে আন্ডার-টারিফিং বা নির্ধারিত হারের নিচে প্রিমিয়াম নির্ধারণের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইডিআরএ চেয়ারম্যান জানান, সুষ্ঠু প্রতিযোগিতা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দেশে অধিক পরিমাণ বীমা প্রিমিয়াম ধরে রাখার লক্ষ্যে পুনর্বীমা সক্ষমতা বাড়ানোর সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।

অন্যদিকে জীবন বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে জীবন বীমা খাতের আধুনিকায়ন ও নতুন ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা হয়। জেবিসির কর্মকর্তারা জানান, গ্রাহকদের দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বীমা খাতে আস্থা বৃদ্ধি তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা সম্প্রসারণ, পেনশনভিত্তিক বীমা কাঠামোর উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের জন্য বিদ্যমান বীমা ব্যবস্থার সংস্কারের বিষয়ও আলোচনায় আসে। বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাকচুয়ারিয়াল ডাটা ও ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি হালনাগাদের পাশাপাশি তাকাফুল বা ইসলামিক বীমা চালুর সম্ভাবনা এবং নতুন বীমা পণ্য উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে দুই প্রতিষ্ঠানের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থা চালুর অগ্রগতিও পর্যালোচনা করা হয়। বীমা খাতে স্বচ্ছতা, দক্ষতা ও সেবার মান বাড়াতে সুপারভাইজরি টেকনোলজি (সুপটেক) এবং রেগুলেটরি টেকনোলজি (রেগটেক) বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকগুলোতে ছিলেন আইডিআরএ, সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাতিল হচ্ছে সিএপিএম অ্যাডভাইজরি নিবন্ধন

আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্সের মালিকানাধীন শেয়ারবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেক্টাসে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা শেয়ার অন্য হিসাবে স্থানান্তরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে নির্দেশনা। এর আগে একই অভিযোগে গত বছরের ১০ জুলই সিএপিএম অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া শারমিনকে শেয়ারবাজারে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক ও...

ডাচ্-বাংলা ব্যাংকের ঋণমান ‘এএএ’

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত...

বীমা খাতের আধুনিকায়ন নিয়ে আইডিআরএ-এসবিসির বৈঠক

দেশের বীমা খাতের আধুনিকায়ন, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা শক্তিশালী করতে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) ও জীবন বীমা কর্পোরেশনের (জেবিসি) সঙ্গে পৃথক পর্যালোচনা...

ব্যাংক খাতে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, জবাবদিহিমূলক ও শক্তিশালী করতে ৪৫ কোটি ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য...

Recent Comments