Thursday, June 18, 2026
Home পুঁজিবাজার লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ইসলামী লাইফ

লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ইসলামী লাইফ

বীমা খাতের তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় হাইব্রিড মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রাইম ইসলামী লাইফের মোট জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮২ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৬৭৪ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।
২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইসলামী লাইফের পর্ষদ।

২০২১ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি প্রাইম ইসলামী লাইফ।

২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ২০১৮ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিল কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০। এর ৩৬ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৩৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও আধুনিক করে গড়ে তুলতে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি...

সীমান্তে কাটাতারের বেড়া দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ইসলামী লাইফ

বীমা খাতের তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য...

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটিই হবে গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে...

Recent Comments