Friday, June 12, 2026
Home জাতীয় ‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না হওয়ায় এবার আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার মাজার পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সাংবাদিকদের জানান, মাজারে আগত ভক্তদের দান করা অর্থ ও অন্যান্য সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, এটি জনসাধারণের সম্পদ হওয়ায় এর আয়-ব্যয় নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া উচিত এবং সংশ্লিষ্ট সব তথ্য সংরক্ষণ করতে হবে।

জেলা প্রশাসক জানান, বর্তমানে সরকারি অর্থায়নে মাজার এলাকায় একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের অর্থায়ন ও মাজার কর্তৃপক্ষের আর্থিক সক্ষমতা যাচাইয়ের সময় আয়-ব্যয়ের সুনির্দিষ্ট হিসাবের অভাব সামনে আসে। এরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ শুরু করে প্রশাসন।

এদিকে মাজারের মোতোয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান স্বীকার করেছেন যে, আয়-ব্যয়ের কোনো পূর্ণাঙ্গ নথি এতদিন সংরক্ষণ করা হয়নি। মাজার পরিচালনা, বিদ্যুৎ-পানি বিল এবং কর্মচারীদের বেতনের মতো খাতে এসব অর্থ ব্যয় করা হয়ে থাকে বলে তিনি জানান।

ধর্মীয় ও সামাজিক নেতারাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, দান-অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহৃত হলে গরিব, এতিম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি অবদান রাখা সম্ভব হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে মাজার, মসজিদ ও মাদ্রাসাকে সমন্বিতভাবে উন্নয়ন করে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments