Friday, June 12, 2026
Home জাতীয় দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়।

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে এসেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সংযোগের গুরুত্বকে তুলে ধরে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মিনাল ত্রিবেদী। ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, আজ সকালে বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতীয় উপ-হাইকমিশনার পবন বঢ়ে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্থলবন্দর দিয়ে নতুন রাষ্ট্রদূতের এই আগমন একটি প্রতীকী তাৎপর্য বহন করে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত সংযোগের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে।‌ এর আগে, গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়।

দিনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের সদস্য থাকাকালীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের আমলে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন এবং পরের মাসে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক ভাতা...

ঢাকায় এলেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পার হয়ে সড়কপথে দেশে এসে পৌঁছেছেন। ভারতীয় মিশনে দীর্ঘ সময়...

Recent Comments