Friday, June 12, 2026
Home জাতীয় নারীদের পরিচালনা ও ব্যবস্থাপনায় চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস

নারীদের পরিচালনা ও ব্যবস্থাপনায় চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস

নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ যাতায়াত ও কর্মপরিবেশ নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক ও নারী ব্যবস্থাপনায় পরিচালিত বিশেষ ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে।

একই সঙ্গে কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শিশুশ্রম নির্মূলে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করা হবে।

নারীদের জন্য নিরাপদ আবাসন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি কর্মস্থলে যাতায়াত আরও নিরাপদ ও সহজ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ নারী পরিচালিত ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু করা হবে, যেখানে চালক থেকে শুরু করে ব্যবস্থাপনা পর্যায় পর্যন্ত নারীরাই দায়িত্ব পালন করবেন।

বাজেট বক্তৃতায় শিশুশ্রম নিরসন প্রসঙ্গেও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জোরপূর্বক শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইনগত কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগের কথা জানানো হয়েছে। পাশাপাশি শিশুদের শিক্ষা, সুরক্ষা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’র খসড়া এরই মধ্যে প্রণয়ন করা হয়েছে। নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিভিন্ন খাতে চীনের সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ: ফখরুল

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং শিল্পায়নে চীনের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

নারীদের পরিচালনা ও ব্যবস্থাপনায় চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস

নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ যাতায়াত ও কর্মপরিবেশ নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক...

এবারের বাজেট সব শ্রেণীর মানুষের জন্য: অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য প্রণীত একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান...

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

Recent Comments