Saturday, June 13, 2026
Home কর্পোরেট প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক উন্নয়ন, ভর্তি ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

ফ্রন্ট অফিস এক্সিকিউটিভদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘‌সেলসম্যানশিপ টেকনিক ফর দ্য ফ্রন্ট অফিস এক্সিকিউটিভস অব প্রেসিডেন্সি ইউনিভার্সিটি’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক উন্নয়ন, ভর্তি ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-কেন্দ্রিক সেবার গুরুত্ব তুলে ধরে দক্ষ, আন্তরিক ও পেশাদার ফ্রন্ট অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এতে মূল বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জে. আলী। তিনি আধুনিক সেলসম্যানশিপ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কার্যকর যোগাযোগ কৌশল ও শিক্ষার্থী ভর্তি ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

কর্মশালা সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড মো. জাহিদ হাসান। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষা খাতে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনের জন্য দক্ষ যোগাযোগ, পেশাদার সেবা এবং সঠিক তথ্য প্রদানের কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এবং শিক্ষার্থীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থী সেবার গুণগত মান উন্নয়ন, ভর্তি কার্যক্রমে পেশাদারত্ব বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments