Monday, June 8, 2026
Home অর্থ-বানিজ্য সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগ দিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্রে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী শায়রুল হাসানকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক/সিইও পদে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁদের যোগ দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি লাগবে।

নিয়োগ পাওয়া এই দুজনই বেসরকারি খাতে কাজ করেছেন। চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া কাজী শায়রুল হাসান বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। আবেদুর রহমান ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।

আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়াহভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে এই ব্যাংক গঠিত হয়েছে।

চিঠিতে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বার্জার পেইন্টসের ভোট মিটিংয়ের তারিখ প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত রং ও কেমিক্যাল খাতের শীর্ষ কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

অর্থ পাচারের অভিযোগে কোনো সত্যতা নেই: প্রতিমন্ত্রী শরীফুল

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার বিরুদ্ধে প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ সংক্রান্ত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।...

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগ...

সাত মামলায় আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টে আবেদন সাবেক কৃষিমন্ত্রী

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। মামলাগুলোর মধ্যে রাজধানী ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলের...

Recent Comments