Saturday, June 6, 2026
Home জাতীয় বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

শনিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাজেট ঘোষণার আগে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত পরিচালনা করেছে। তবে উন্নয়ন কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বাড়াতে হলে ভর্তুকির চাপ কিছুটা কমানো প্রয়োজন।

বর্তমানে বাজারে বিশেষ করে শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বাজারে মূল্যবৃদ্ধির যে প্রবণতা ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, নিম্নআয়ের জনগোষ্ঠীকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়েও তাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। পাশাপাশি পরিবার কার্ড, কৃষক সহায়তা কর্মসূচি এবং অন্যান্য নিরাপত্তা বেষ্টনীর সুবিধা আরও বিস্তৃত করা হচ্ছে।

নতুন বাজেটে আরও বড় পরিসরে পরিবার কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর ফলে বিপুলসংখ্যক মানুষ সরাসরি সরকারি সহায়তার আওতায় আসবেন।

জাহেদ উর রহমান বলেন, বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যদি বিদ্যুৎ বা জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন, তাহলে বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তা কঠোরভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

রাজধানীর তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

কয়েক দিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত...

Recent Comments