Tuesday, June 2, 2026
Home জাতীয় ডিজিটাল প্রবাসী কার্ডে একীভূত হবে সব সেবা ব্যবস্থা

ডিজিটাল প্রবাসী কার্ডে একীভূত হবে সব সেবা ব্যবস্থা

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সেবা প্রাপ্তি সহজ ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের আলাদা পরিচয়পত্র ও নিবন্ধন ব্যবস্থার পরিবর্তে একক ডিজিটাল পরিচয়পত্র হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি চালু হলে প্রবাসীদের জন্য সেবাপ্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে।

মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের পৃথক কার্ড ব্যবস্থার পরিবর্তে এমন একটি সমন্বিত কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা একাধিক সুবিধা এক জায়গা থেকে গ্রহণ করতে পারবেন।

বর্তমানে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের নিবন্ধন ও পরিচয়পত্র রয়েছে। এসবের পরিবর্তে একটি একক প্ল্যাটফর্মভিত্তিক কার্ড চালুর মাধ্যমে প্রবাসীদের প্রশাসনিক জটিলতা কমানো সম্ভব হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুধু শ্রমবাজারে কর্মরত বাংলাদেশিরাই নয়, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকরাও নির্ধারিত প্রক্রিয়ায় এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট একটি সেলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। পরে যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। এটি ডিজিটাল পরিচয়পত্র হিসেবে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সেবার সঙ্গে যুক্ত থাকবে।

প্রাথমিকভাবে রেমিট্যান্স প্রেরণে বিশেষ সুবিধা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা গ্রহণ এবং নিরাপদ ডিজিটাল শনাক্তকরণ ব্যবস্থার মতো সুবিধা অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া কার্ডটির সঙ্গে আধুনিক ট্র্যাকিং প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান: অর্থমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

বাজেটে বরাদ্দ আসার পর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

ডিজিটাল প্রবাসী কার্ডে একীভূত হবে সব সেবা ব্যবস্থা

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সেবা প্রাপ্তি সহজ ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের আলাদা পরিচয়পত্র ও নিবন্ধন ব্যবস্থার পরিবর্তে একক ডিজিটাল...

Recent Comments