Tuesday, June 2, 2026
Home জাতীয় ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোকে রোগীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থাপনা ও জাতীয় গাইডলাইন বাস্তবায়নসংক্রান্ত এক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব নির্দেশনা দেন। সভায় সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, প্যাথলজি ল্যাব, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব বেসরকারি হাসপাতালে মোট শয্যার অন্তত ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ ফি গ্রহণ না করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। তবে ওষুধ ও খাদ্যসংক্রান্ত ব্যয় রোগীকেই বহন করতে হবে।

সভায় ডেঙ্গু চিকিৎসায় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসা গাইডলাইন কঠোরভাবে অনুসরণের ওপরও জোর দেওয়া হয়। স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এমন ওষুধ প্রয়োগের বিষয়গুলো পর্যবেক্ষণে রাখার কথাও জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বাসাবাড়ি, ছাদ কিংবা আশপাশে মশার লার্ভা জন্মানোর পরিবেশ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিকভাবে কার্যকর ও সর্বজনীন স্বীকৃত ডেঙ্গু টিকা এখনো না থাকায় দেশে আপাতত কোনো গণটিকাদান কর্মসূচি চালুর পরিকল্পনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান...

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোকে রোগীদের...

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবকে ঘিরে প্রশাসনিক ও সামাজিক পরিসরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মশক নিয়ন্ত্রণ...

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাত বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেওয়া একাধিক বক্তব্যে...

Recent Comments