Friday, July 10, 2026
Home কর্পোরেট শাহজালাল ইসলামী ব্যাংক ও আই-ফার্মার মধ্যে সমঝোতা স্মারক সই

শাহজালাল ইসলামী ব্যাংক ও আই-ফার্মার মধ্যে সমঝোতা স্মারক সই

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও আই-ফার্মার লিমিটেডের মধ্যে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

১১ জুন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও আই-ফার্মার লিমিটেডের সিইও ফাহাদ ইফাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রবাহ এবং দেশের আমদানী বিকল্প খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার লক্ষ্যে এগ্রিটেক প্রতিষ্ঠান আই-ফার্মার লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে উক্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আব্দুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments