Thursday, July 9, 2026
Home জাতীয় রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সরকারি আদেশে বলা হয়েছে, রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স ল’ইয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক আসামির ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার নিশ্চিত করতেই রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তির উদ্যোগও চলছে।

গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মাদক সেবনের কথাও উল্লেখ করেছে বলে জানা গেছে।

এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশুটির পরিবারের সদস্যরাও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজও সারা দেশে থাকবে বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণ

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী...

লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের...

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

দেশের নতুন ভিসা নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। ‘ভিসা পলিসি, ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে...

তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিআইএস-বিসিসিআইর বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব

বাংলাদেশ সফররত তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার ও তাঁর সরকারি প্রতিনিধিদল ৭ জুলাই সিআইএস-বিসিসিআইর সভাপতি যাদব দেবনাথ এবং পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও...

Recent Comments