Sunday, May 24, 2026
Home কর্পোরেট ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট বিশ্ববাজারে রপ্তানি, যাচ্ছে পূর্ব-তিমুরে

ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট বিশ্ববাজারে রপ্তানি, যাচ্ছে পূর্ব-তিমুরে

দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে উচ্চ গুণগতমানের পণ্য দিয়ে বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা অর্জন করে চলেছে ওয়ালটন। তৈরি হচ্ছে নতুন নতুন রপ্তানি বাজার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের টিভি রপ্তানি নেটওয়ার্ক শক্তিশালী হয়ে পূর্ব-তিমুরে।

শনিবার (২৩ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে পূর্ব-তিমুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে ওয়ালটনের টিভি পণ্য বোঝাই কন্টেইনারবাহী জাহাজ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। বাংলাদেশ তথা ওয়ালটনের তৈরি অন্যান্য পণ্য পূর্ব তিমুরে দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক এই টিভি রপ্তানি।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার সোহেল আহমেদ বলেন, টিভি উৎপাদনে কঠোরভাবে গুণগত মান নিয়ন্ত্রণ করছে ওয়ালটন। পূর্ব-তিমুরে টিভি রপ্তানির মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশগুলোতে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ডিজাইন ও স্ট্যান্ডার্ডে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির টিভি রপ্তানি করে অল্প সময়ের মধ্যে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওয়ালটন টিভি।

তিনি বলেন, উন্নত পিকচার কোয়ালিটি, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী দাম, ইউরোপীয় স্ট্যান্ডার্ড ডিজাইন ও ফিচারের জন্য ওয়ালটন টিভির প্রতি বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা বেড়েছে অত্যন্ত দ্রুত।

উল্লেখ্য, বর্তমানে ওয়ালটন টেলিভিশনের বড় রপ্তানি বাজার ইউরোপ। বর্তমানে জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসসহ ইউরোপের একাধিক দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি। এসব দেশে ওয়ালটন ব্র্যান্ডের পাশাপাশি টিভি রপ্তানি হচ্ছে। ওয়ালটনের মোট টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই আসে ইউরোপের বাজার থেকে। এছাড়া এশিয়া ও আফ্রিকাও এখন ওয়ালটন টিভির বড় বাজার। পূর্ব-তিমুরসহ ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান ও লিবিয়াতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সোমবার থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ রোববার ঈদ পূর্ববর্তী শেষ কর্মদিবস অতিবাহিত করছেন...

আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ঈদযাত্রায় আগামীকাল ২৫ মে সোমবার থেকে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ২৪ মে রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শন শেষে...

৫০০ কোটি টাকা মূলধন বাড়াবে সাউথইস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়িয়ে ২০০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ জুলাই...

উৎপাদনে ফিরেছে সিভিও পেট্রোকেমিক্যাল

ইস্টার্ন রিফাইনারি পিএলসির কাছ থেকে সম্প্রতি কাঁচামাল হিসেবে ন্যাপথা কিনেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। কাঁচামাল কেনার পর গতকাল কোম্পানিটির কারখানায় উৎপাদন আবারো শুরু হয়েছে। ঢাকা...

Recent Comments