Friday, July 10, 2026
Home জাতীয় সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও আর্থিক অপব্যবহারের অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন প্রকল্পের কার্যক্রম খতিয়ে দেখে ৬০ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার রাজধানীতে স্থানীয় সরকার বিভাগের এক সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগ যাচাই করতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী পিরোজপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদাহরণ তুলে ধরে বলেন, সেখানে কয়েকটি প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। অথচ প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। তিনি জানান, দ্রুত পিরোজপুর সফর করে চলমান ও বন্ধ প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুধু পিরোজপুর নয়, দেশের আরও অনেক জেলায় রাস্তা, সেতু ও অবকাঠামো নির্মাণ প্রকল্পে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব প্রকল্পে ঠিকাদারি প্রক্রিয়া, বিল অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্তে অসঙ্গতির অভিযোগ রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়কার একটি প্রকল্পের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের অনুমোদন ছাড়াই একটি ফাইল পাস করেছিলেন। বিষয়টিও তদন্ত কমিটির আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।  তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments