Sunday, May 17, 2026
Home জাতীয় গঙ্গা ও অন্য নদীগুলোর পানির হিস্যা দিতে হবে: মির্জা ফখরুল

গঙ্গা ও অন্য নদীগুলোর পানির হিস্যা দিতে হবে: মির্জা ফখরুল

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় উজানের নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, গঙ্গা, তিস্তা ও অন্যান্য অভিন্ন নদী বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা ও কৃষির সঙ্গে গভীরভাবে জড়িত। তাই দেশের পানিস্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ফারাক্কা লংমার্চ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আন্তর্জাতিক আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক। তাঁর ভাষায়, “ফারাক্কা আজ প্রতিবাদের একটি প্রতীকী শব্দে পরিণত হয়েছে।”

আলোচনায় উঠে আসে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ও। চলতি বছরের ডিসেম্বরেই চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি কোনো রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির স্বার্থের প্রশ্ন। তিনি গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মরুকরণ ও লবণাক্ততার প্রভাব কমাতে সহায়ক হবে। একই সঙ্গে উজানের পানিবণ্টন ইস্যুতেও কৌশলগত অবস্থান শক্তিশালী হবে বলে তিনি মত দেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বহু আগেই বুঝতে পেরেছিলেন, ন্যায্য পানি বণ্টন নিশ্চিত না হলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে বড় ধরনের সংকটে পড়তে হবে। তিনি বলেন, ভাসানীর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তিই ছিল সাধারণ মানুষের অধিকার রক্ষা।

সভাপতির বক্তব্যে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের পানির অধিকার আদায়ে উদ্যোগ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গঙ্গা ও অন্য নদীগুলোর পানির হিস্যা দিতে হবে: মির্জা ফখরুল

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় উজানের নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল...

চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালের পরিবেশ অস্থিতিশীল...

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের, অর্থাৎ...

মূলধন সক্ষমতায় শক্ত অবস্থানে প্রাইম ব্যাংক, সিআরএআর দাঁড়িয়েছে ১৮.০৭ শতাংশে

দেশের ব্যাংক খাত এখন এক অস্বস্তিকর বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও মূলধন ঘাটতি, কোথাও খেলাপি ঋণের চাপ, আবার কোথাও তারল্য সংকট—সব মিলিয়ে এ খাতের...

Recent Comments