Sunday, May 17, 2026
Home অর্থ-বানিজ্য ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ারের জন্য ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ ব্র্যাক ব্যাংকের

ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ারের জন্য ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ ব্র্যাক ব্যাংকের

দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনায় নতুন রেকর্ড গড়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

সম্প্রতি ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টিবল, কিউমিলেটিভ ও সম্পূর্ণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে। এ পুরো লেনদেন প্রক্রিয়ার লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক, যেখানে দ্য সিটি ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসিও অংশ নিয়েছিল।
পাঁচ বছর মেয়াদি এ তহবিল ডিজাইন করা হয়েছে শেয়ার ইস্যুকারী ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। এ অর্থ ইউনাইটেড গ্রুপের নতুন উন্নয়নমূলক কাজ এবং ব্যবসা সম্প্রসারণের উদ্যোগে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে শিল্প গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে এবং দেশের শিল্পের চাকা সচল রাখতে স্থানীয় ব্যাংকগুলোর সহযোগিতা ও উদ্ভাবনী অর্থায়ন সমাধান খুবই জরুরি।’ এ সময় আরো বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের এমডি ও সিইও মো. আবুল হাশেমসহ অংশগ্রহণকারী ব্যাংকগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের, অর্থাৎ...

মূলধন সক্ষমতায় শক্ত অবস্থানে প্রাইম ব্যাংক, সিআরএআর দাঁড়িয়েছে ১৮.০৭ শতাংশে

দেশের ব্যাংক খাত এখন এক অস্বস্তিকর বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও মূলধন ঘাটতি, কোথাও খেলাপি ঋণের চাপ, আবার কোথাও তারল্য সংকট—সব মিলিয়ে এ খাতের...

ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ারের জন্য ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ ব্র্যাক ব্যাংকের

দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনায় নতুন রেকর্ড গড়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্প্রতি ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০...

ইউনাইটেড ফাইন্যান্সের ইজিএম আজ

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আজ বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা...

Recent Comments