Wednesday, July 1, 2026
Home জাতীয় দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে জেলার উদ্দেশে রওনা হন তিনি। সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লাজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৮টার দিকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

চাঁদপুর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ও কৃষি উন্নয়ন সংশ্লিষ্ট দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। পরে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখননের কাজ শুরু করবেন তিনি।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন।

দিনের কর্মসূচিতে আরও রয়েছে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায়। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানা গেছে।

সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউসিবির ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর...

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড...

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে আবেদনকারীরা আর...

খামেনির জানাজায় অংশ নেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।...

Recent Comments