প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। মূলত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) উদ্যোগে আয়োজিত কর্মশালা উদ্বোধন করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান।
জানা যায়, ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার শিরোনাম— “ট্রান্সফরমিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স”। কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে দেশের উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বাস্তবায়নযোগ্য নীতিগত নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, মান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।


