Saturday, June 27, 2026
Home জাতীয় গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক প্রবণতা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ নির্দেশনার ফলে এখন থেকে গর্ভে থাকা সন্তান ছেলে না মেয়ে—তা প্রকাশ করা যাবে না। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ সমাজে নারীর প্রতি বৈষম্য বাড়ায় এবং কন্যাশিশুর প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করে। এটি নারী ও শিশুর সাংবিধানিক অধিকার এবং মানবিক মর্যাদার পরিপন্থি বলেও উল্লেখ করেন বিচারকরা। আদালতের মতে, এ ধরনের চর্চা কন্যাশিশু হত্যা, সামাজিক ভারসাম্যহীনতা এবং লিঙ্গবৈষম্যকে উৎসাহিত করতে পারে।

হাইকোর্ট আরও পর্যবেক্ষণ করেন, দেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব রয়েছে। শুধু নীতিমালা বা গাইডলাইন তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না; বরং বাস্তবায়ন, তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। আদালত বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে ডিজিটাল মনিটরিং ব্যবস্থাও জরুরি।

রায়ে সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, লিঙ্গভিত্তিক বৈষম্য মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরেন বিচারকরা।

আদালত জানান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ কঠোরভাবে নিয়ন্ত্রিত। বাংলাদেশেও এ ধরনের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ নির্দেশনাকে ‘কনটিনিউয়াস ম্যান্ডামাস’ হিসেবে ঘোষণা করায় ভবিষ্যতে রায় বাস্তবায়নের অগ্রগতি আদালত নিজেই তদারকি করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments