Wednesday, June 24, 2026
Home জাতীয় কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, সে শপথ নিতে...

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, সে শপথ নিতে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ উদাহরণ সৃষ্টি করতে হবে। কোনো রাজনৈতিক বা স্বার্থান্বেষী গোষ্ঠী যেন ভবিষ্যতে পুলিশকে অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বহু পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন। সেই ত্যাগের মর্যাদা রক্ষা করে জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও মানবিক ও জনবান্ধব হতে হবে। তিনি বলেন, জনগণ এখন এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে, যেখানে আইনের প্রয়োগ হবে সবার জন্য সমান এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার মানুষের অধিকার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আর এই দায়িত্ব বাস্তবায়নে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যদের অভিবাদন জানান।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। চার দিনব্যাপী এ আয়োজন চলবে ১৩ মে পর্যন্ত। পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments