Wednesday, June 24, 2026
Home জাতীয় বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা এবং দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বগুড়া পৌরসভাকে উন্নীত করে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। একইসঙ্গে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবাকে সহজ করতে নতুন পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন উপজেলাগুলোর মধ্যে রয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভেঙে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে পৃথক করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষীপুর সদর উপজেলা থেকে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

সভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব এলাকায় নতুন প্রশাসনিক ইউনিট গঠনের দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। জনসংখ্যা বৃদ্ধি, সেবার পরিধি সম্প্রসারণ এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুততর করার প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন উপজেলা ও সিটি করপোরেশন গঠনের ফলে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও সহজলভ্য হবে। বিশেষ করে ভূমি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত সেবার কার্যক্রম তৃণমূল পর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া নতুন প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল, অবকাঠামো এবং প্রশাসনিক প্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলেও সভায় জানানো হয়। সরকারের এ উদ্যোগ স্থানীয় উন্নয়ন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

Recent Comments