Tuesday, May 12, 2026
Home অর্থ-বানিজ্য শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

ছুটির দিনে কেনাকাটা বা একটু ঘোরার পরিকল্পনা নিয়ে বের হয়ে মার্কেটের সামনে গিয়ে দেখলেন সেটি বন্ধ-এমন বিড়ম্বনায় আমাদের অনেকেই পড়তে হয়। রাজধানী ঢাকার একেক এলাকার মার্কেট ও শপিংমল সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে বন্ধ থাকে।

বিশেষ করে শুক্রবার সপ্তাহের অন্যতম ছুটির দিনে ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ রয়েছে। আপনার আজকের পরিকল্পনা যাতে মাটি না হয়, সেজন্য বের হওয়ার আগেই জেনে নিন কোন কোন এলাকার শপিংমল ও বিনোদন কেন্দ্র আজ বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব মার্কেট বন্ধ

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১ আগস্টের মধ্যে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

আগামী ১ আগস্টের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক-মন্ত্রী নিতাই রায় চৌধুরী।  মঙ্গলবার (১২ মে)...

এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১২ মে)...

ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১২ মে)...

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১২ মে ২০২৬) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান...

Recent Comments