Tuesday, May 5, 2026
Home আন্তর্জাতিক তৃণমূলকে হারিয়ে বিজেপির নিরঙ্কুশ জয়

তৃণমূলকে হারিয়ে বিজেপির নিরঙ্কুশ জয়

বিধানসভায় জয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন অধ্যায় শুরু হলো। তাই এ দিনটিকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূলকে হারিয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিজেপি। ২০৬ আসনে জয় পায় দলটি। আর তৃণমূল পায় ৮১টি আসন।

আলোচনার অন্যতম আসন ভবানীপুরে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে হারালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামেও প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর চেয়ে ১০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন শুভেন্দু।

এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজপথে আনন্দ মিছিল করেছে গেরুয়া শিবির। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে দিল্লিতে দলীয় সদর দপ্তর থেকে বক্তব্য রাখেন তিনি। এ জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে মোদি বলেন, জয় হয়েছে গণতন্ত্রের।

এদিকে, এক্স বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থ রক্ষাকারীদের জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদ্যুতের দাম প্রতি ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব

দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে মূল্য সমন্বয়ের একটি প্রস্তাব সোমবার (৪ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি...

মাদারীপুরে পূবালী ব্যাংকের সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...

কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

কেরালার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে বামপন্থিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ফাতেমা তাহলিয়া। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এই প্রার্থী সিপিআইর...

দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ৬০ কি.মি. বেগে বইতে পারে কালবৈশাখী

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকাল...

Recent Comments