Wednesday, June 24, 2026
Home কর্পোরেট মাদারীপুরে পূবালী ব্যাংকের সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

মাদারীপুরে পূবালী ব্যাংকের সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে শহরের পুরান বাজার কাজীর মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তরমুগরিয়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ক্যাশলেস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান কাজী শিহাবুল ইসলাম।

মাদারীপুর শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইকবাল হোসেন এবং কর্মকর্তা কাওছার আলম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস ও প্রিন্সিপাল অফিসার উত্তম কুমার বিশ্বাস। এছাড়াও ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তারা বলেন, ‘ক্যাশলেস লেনদেন একদিকে যেমন সময় সাশ্রয়ী ও নিরাপদ, অন্যদিকে এটি দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে কার্যকর ভূমিকা রাখবে।’ সাধারণ মানুষকে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল মাধ্যমে লেনদেনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments