Tuesday, May 5, 2026
Home জাতীয় দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ৬০ কি.মি. বেগে বইতে পারে কালবৈশাখী

দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ৬০ কি.মি. বেগে বইতে পারে কালবৈশাখী

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত (পুনঃ) দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

কেরালার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে বামপন্থিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ফাতেমা তাহলিয়া। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এই প্রার্থী সিপিআইর...

দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ৬০ কি.মি. বেগে বইতে পারে কালবৈশাখী

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) সকাল...

সোনা-রুপার ভরি কত আজ

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড়...

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে...

Recent Comments