Saturday, May 2, 2026
Home জাতীয় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান অংশগ্রহণকারীরা।

শুক্রবার (১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বালাশীঘাট এলাকায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ নানা পেশার মানুষ অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, বালাশীঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। এ সেতু বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে যোগাযোগের সময় ও খরচ উভয়ই কমে আসবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তারা আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের মানুষ এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। একটি আধুনিক সেতু নির্মিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতসহ সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। তারা সবাই একযোগে এই দাবিকে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সেতু নির্মাণের দাবিতে প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করারও ইঙ্গিত দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়

ঢাকার আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি-র বার্ষিক নির্বাচনে এবার একতরফা জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। কার্যনির্বাহী কমিটির...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

Recent Comments