Tuesday, June 16, 2026
Home জাতীয় আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমেই হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি নগরের সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় সেখানে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দুপুরের দিকে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে যাবেন। সেখানে বাইশা নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি, যা স্থানীয়দের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে বিবেচিত। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দিনের শেষভাগে তিনি সিলেট শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নেবেন। সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, দীর্ঘ সময় পর চলতি বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর, যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments