Tuesday, July 7, 2026
Home জাতীয় শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে: স্থানীয় সরকারমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে: স্থানীয় সরকারমন্ত্রী

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফোবানা মিট অ্যান্ড গ্রেট অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তাজুল ইসলাম আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে চলেছে। তবে আজকের বাংলাদেশের উন্নয়ন বিশ্বের অন্যদের কাছেও রোল মডেল। এ কারণে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও বাংলাদেশকে দেখে শিখতে বলেছিলেন।

তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বে থাকলে দেশ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। তবে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় স্লোগানে ও মিটিং-মিছিলে ‘জিন্দাবাদ’ শব্দের ব্যবহার নিয়েও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, জিন্দাবাদ স্লোগানে পাকিস্তানিরা বাঙালিদের ওপর নির্যাতন করেছে, নারীদের ওপর নির্যাতন করেছে। সঠিক ইতিহাস সবার জানা দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments