Tuesday, July 7, 2026
Home অর্থ-বানিজ্য আরও ২ পোশাক কারখানা পেল সবুজ সনদ

আরও ২ পোশাক কারখানা পেল সবুজ সনদ

লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির (এলইইডি) তালিকায় বাংলাদেশের আরও দুটি পোশাক কারখানা যুক্ত হয়েছে। এ নিয়ে গ্রিন সনদপ্রাপ্ত ফ্যাক্টরির সংখ্যা ২০৯টি হলো। এর মধ্যে প্লাটিনাম ৭৯টি, গোল্ড ১১৬টি, সিলভার ১০টি ও নিবন্ধিত ৪টি রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কারখানা দুইটি হলো- টাঙ্গাইলের মির্জাপুরের কমফিট, ইকো ভিলে ও নারায়ণগঞ্জের কায়েমপুরের ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ইউএসজিবিসি কর্তৃক লীড প্রত্যয়িত ৩টি কারখানাই প্লাটিনাম ক্লাবে যুক্ত হলো। এই ৩টিসহ বাংলাদেশের মোট লীড কারখানার সংখ্যা দাঁড়ালো ২০৯টিতে।

যুক্তরাষ্ট্রের ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ এ সনদ দেয়। সংস্থাটি বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও সনদ দেয়। তবে শিল্প কারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে এ সনদ দেয় তারা।

২০১১ সালে প্রথম বাংলাদেশের দু’টি কারখানাকে ইউএসজিবিসি রেটিং দেয়। এরপর গত এক যুগে ধাপে ধাপে এই কারখানার সংখ্যা বাড়তে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments