Saturday, June 13, 2026
Home কর্পোরেট SICIP এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক ব্যবসায়িক...

SICIP এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ – কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP)-এর আওতায়, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (EDP) সফলভাবে উদ্বোধন করেছে।

বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে এবং এতে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কমিউনিটি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসেস হুসনে আরা শিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং ডেপুটি-গ্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মি. কিমিয়া সাআদত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, SICIP একটি সময়োপযোগী উদ্যোগ, যা উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের সর্বোচ্চ ব্যবহার করে প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা সফল উদ্যোক্তা গড়ে তুলতে কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, আর্থিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই) শক্তিশালীকরণে এবং উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাওয়া ব্যাংকের জন্য গর্বের বিষয়। তিনি এসএমই খাত উন্নয়নে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন- এ ধরনের উদ্যোগ উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, বাস্তব জীবনে শেখা বিষয়ের প্রয়োগ এবং নৈতিক ব্যবসা চর্চার পরামর্শ দেন।

এর আগে, ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী’র স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তিনি জানান, এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন উদ্যমী তরুণ উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে; যাতে তারা ব্যবসা জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা দক্ষতা এবং ডিজিটাল সক্ষমতা বাড়াতে পারেন।

এসএমই বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে সেন্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ. এম. মেহেদী হাসান এবং সহ-প্রশিক্ষক হিসেবে রয়েছেন শরিফ হাসান মামুন। অভিজ্ঞ অভ্যন্তরীণ ও বহিরাগত প্রশিক্ষকদের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকেরা।

আগামী ২০ মে, ২০২৬ পর্যন্ত চলমান এ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের টেকসই ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments