Saturday, June 13, 2026
Home কর্পোরেট বিআরবি হসপিটালসের প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

বিআরবি হসপিটালসের প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

আজ ২১শে এপ্রিল বিআরবি হসপিটালস লিমিটেডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্যসেবায় ১ যুগ পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটাল জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক জনাব মো. শামসুর রহমান। প্রতিষ্ঠার ১ যুগ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লোকমান হোসেন মিয়া।

অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্টবৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসাসেবা প্রদান করার জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠার ১ যুগে বিআরবি হসপিটাল চিকিৎসাসেবায় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও আরও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

১ যুগ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিআরবি হসপিটাল সেবা সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়, যা ২১ থেকে ২৭শে এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। সেবা সপ্তাহে রেডিওলজি বিভাগের সকল পরীক্ষার ওপর ২৫ শতাংশ এবং প্যাথলজি টেস্টে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করা হবে। বিস্তারিত জানতে কল করুন ১০৬৪৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments