আজ ২১শে এপ্রিল বিআরবি হসপিটালস লিমিটেডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্যসেবায় ১ যুগ পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটাল জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক জনাব মো. শামসুর রহমান। প্রতিষ্ঠার ১ যুগ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লোকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্টবৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
১ যুগ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিআরবি হসপিটাল সেবা সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়, যা ২১ থেকে ২৭শে এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। সেবা সপ্তাহে রেডিওলজি বিভাগের সকল পরীক্ষার ওপর ২৫ শতাংশ এবং প্যাথলজি টেস্টে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করা হবে। বিস্তারিত জানতে কল করুন ১০৬৪৭।


