Thursday, July 16, 2026
Home কর্পোরেট এনআরবি ব্যাংকের পরিচালক ফেরদৌস আরা বেগম সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি

এনআরবি ব্যাংকের পরিচালক ফেরদৌস আরা বেগম সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি

এনআরবি ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক মিসেস ফেরদৌস আরা বেগম ‘বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম’-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন।

ফেরদৌস আরা বেগম বাংলাদেশের একজন অভিজ্ঞ প্রশাসক ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং জাতিসংঘের সিডো (CEDAW) কমিটির সাবেক সদস্য ছিলেন।

পেশাগত জীবনে তিনি জেন্ডার সমতা, নারী অধিকার এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে এ ক্ষেত্রে তিনি একজন স্বীকৃত বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

তার এ নির্বাচিত হওয়া সিনিয়র নাগরিকদের কল্যাণে কার্যক্রম আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments