Saturday, July 4, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়ালমার্ট: সালমান এফ রহমান

বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়ালমার্ট: সালমান এফ রহমান

বিশ্বখ্যাত পোশাকের ক্রেতা কোম্পানি ‘ওয়ালমার্ট’ বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তাঁর গুলশানস্থ কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট এ কথা জানান।

এ সময় ওয়ালমার্টের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস ডিপ্লোমেসির ভাইস প্রেসিডেন্ট পল ডাইকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পোশাক শিল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার প্রেক্ষাপটে সৃষ্ট অধিকতর স্থিতিশীলতা ও ক্রমাগত উন্নয়নের প্রেক্ষিতে বাংলাদেশে ওয়ালমার্ট ব্যবসায়িক পরিধি বাড়ানোর ইচ্ছা পোষণ করেছে।

সালমান এফ রহমান বলেন, ‘দেশের সব শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বাংলাদেশের পোশাক কারখানার অনেকগুলোই বিশ্বের সর্বোচ্চ মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’ কম্প্লায়েন্স ভালোভাবে মেনে চলার ক্ষেত্রে উৎপাদনকারীর পাশাপাশি ক্রেতা-প্রতিষ্ঠানকেও যথাযথ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন উপদেষ্টা সালমান এফ রহমান।

ওয়ালমার্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট বলেন, ‘বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাকের সুনাম রয়েছে। ওয়ালমার্ট দীর্ঘদিন যাবত এ দেশের পোশাক আমদানির সঙ্গে জড়িত। করোনা মহামারীকালীন ক্রয়াদেশ কিছুটা কমলেও আশা করি এখন সেটা বাড়বে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments