Friday, June 26, 2026
Home পুঁজিবাজার প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি ২০২৫ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে । রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে বোর্ড অব ডিরেক্টরস। সভায় ২০২৫ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়, যার মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

প্রাইম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে, তথ্য অনুসারে, ২০২৫ সালের সমাপ্ত বছরে ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৯১০ কোটি টাকা, যা গত বছরের (২০২৪) একই সময়ে ছিল ৭৩২ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬.৩১ টাকা।

বছর শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৪০.০০ টাকা এবং ৫৮.০৭ টাকা।

ডিসেম্বর, ২০২৫-এ সমাপ্ত বছরে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৬৪,৮৯০ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৮.০৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে।

সভায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ মে, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয় এবং রেকর্ড ডেট ২৮ এপ্রিল, ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মাছ-মুরগি-সবজির দাম ঊর্ধ্বমুখী, স্বস্তিহীন কাঁচাবাজার

রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর নেই। গত এক সপ্তাহে বেশিরভাগ পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও অধিকাংশ সবজিই...

রক্তাক্ত কারবালার সংক্ষিপ্ত ইতিহাস

কারবালা সংশ্লিষ্ট ইতিহাস সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে জুবাইর ইবনে বাক্কার (রহ.) বলেন, হোসাইন ইবনে আলী (রা.) চতুর্থ হিজরির শাবান মাসের ৫ তারিখে জন্মগ্রহণ করেন। আর...

ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন ভারতীয় হাইকমিশনার

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য খুলছে ভারতের পর্যটন ভিসা। আগামী রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য দেশটির পর্যটন ভিসা চালু...

আরএকে সিরামিকসের ঋণমান ‘এএ মাইনাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ...

Recent Comments