Tuesday, May 19, 2026
Home পুঁজিবাজার ব্রোকারেরা ডিএসইকে বাঁচিয়ে রাখবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ব্রোকারেরা ডিএসইকে বাঁচিয়ে রাখবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ব্রোকারেরা ডিএসইকে বাঁচিয়ে রাখবে। আর যদি ব্রোকারদের বাঁচিয়ে রাখার কথা শুনতে হয় সেটা অনেক কষ্ট লাগে। নতুন নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে। এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসইর নিকুঞ্জ টাওয়ারে অনুষ্ঠিত ‘ডিবিএ স্টক ব্রোকার্স পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২৩ এবং এশিয়া সিকিউরিটিজ ফোরামে (এএসএফ)’ সদস্য হওয়ায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পুঁজিবাজারে পুঁজি নিয়ে আসতে হবে। ধার করা টাকা দিয়ে বাজার চলতে পারে না। আমাদের সবকিছুই নিজেদের আছে। তবে আমরা এখনো ডিমিউচুয়ালাইজড হতে পারি নি। আমাদের ক্যাপিটাল ফর্মেশন গত ৫২ বছরে হয়নি। এখনো ব্যাংক খাতের দিকে তাকিয়ে থাকতে হয়।

তিনি বলেন, আমি ডিএসইতে অথরাইজড হিসেবে কাজ করেছি। প্রথম দিকের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ছিলো আমার বাবার কোম্পানি মোনা ফাইন্যান্স। আজকে এই যায়গায় আসার পেছনে ডিএসইর অবদান অনেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মিজানুর রহমান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং আব্দুল হালিম উপস্থিত ছিলেন, এছাড়া ডিএসইর চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. তারিকুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

বিএসইসি কমিশনার মিজানুর রহমান বলেন, আজকে এটা আনন্দের সময়। কারণ ডিবিএ এশিয়া সিকিউরিটিজ ফোরামে যুক্ত হতে পেরেছে। বাজারের একটি স্তম্ভ ব্রোকারগুলো। বিএসিইসি ডিএসই ও এসোসিয়েশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি ব্রোকারকেন্দ্রীক বেশি। এজন্য রিয়েলটাইম সেবা দিতে ব্রোকারদের সঙ্গে কাজ করছে। ইতিমধ্যে বড় ব্রোকারগুলো তাদের এ্যাপস আপডেট করছে। এতে ব্যয় অনেক কমে আসবে। আগামী এক দুই বছরের মধ্যে ব্রোকার সেবা আন্তর্জাতিক মানে চলে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

কমিশনার আব্দুল হালিম বলেন, আমরা অনেক আনন্দিত, কারণ ডিবিএ আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে। পাশাপাশি সদস্যদের পুরস্কৃত করছে ডিবিএ। এসব কারণে কমপ্লায়েন্সের বিষয়টি উন্নতি লাভ করবে। এখন ২০ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে,। অন্যরা সামনে আরও ভালো করবেন এবং বাজারের উন্নয়নে ব্যাপক অবদান রাখবেন। সাংসদের বেশ কিছু প্রতিনিধি পুঁজিবাজারে সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। বড় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে থাকতে চায়। পুঁজিবাজার যাতে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। এক্ষেত্রে কমশনের যা যা করতে হবে তা করবে, কমিশন পিছপা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

সরকার আগামী পাঁচ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি ধাপে...

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

Recent Comments