Thursday, April 30, 2026
Home জাতীয় মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার আইনের একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায়। আদালত আবেদনটি মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার বিভিন্ন দিক উদঘাটন এবং সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

জানা গেছে, সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে তাকে পল্টন থানার মানবপাচারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে, যেগুলোর মধ্যে কয়েকটির বিচার কার্যক্রম চলমান।

ডিবি সূত্রে জানা যায়, ফেনী জেলায় তার বিরুদ্ধে ছয়টি এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা এবং মানবপাচারের মতো গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত। দীর্ঘদিন পলাতক থাকায় একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল।

এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত করছে বলেও জানা গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে, যা পরবর্তী আইনি প্রক্রিয়ায় সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১২ জনের মৃত্যু

পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) নিহত...

ইরান ইস্যুতে পুতিনকে যা বললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ এক ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফোনালাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে...

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

Recent Comments