Wednesday, July 15, 2026
Home জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় উপস্থিত হয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন। একইসঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী নদী, নালা, খাল ও বিভিন্ন জলাধার খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সকাল থেকেই কর্মসূচিস্থলে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই বিভিন্ন স্থান থেকে এসে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে   প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় যান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে কোদাল হাতে নিয়ে খাল খনন কার্যক্রমের সূচনা করেন। এ সময় উপস্থিত মানুষ করতালি দিয়ে তাকে স্বাগত জানান। স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও স্থানীয় পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১৩তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার এ সভার...

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

Recent Comments