সাময়িক উৎপাদন বন্ধ থাকার পর কাতার থেকে আবার এলএনজি সরবরাহ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কাতারে এলএনজি লোড হওয়া একটি ট্যাংকার বাংলাদেশে রওনা হয়েছে।
জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, লেব্রেথাহ নামের ট্যাংকারটি শুক্রবার কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল থেকে ছেড়েছে। জাহাজটির পানির নিচের গভীরতা বৃদ্ধি পাওয়া দেখে বোঝা যাচ্ছে, এতে এলএনজি বোঝাই করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি আগামী ১৪ মার্চের মধ্যে বাংলাদেশে পৌঁছাতে পারে। এছাড়া এ সপ্তাহের শুরুতে আল ঘাশামিয়া নামের আরেকটি এলএনজিবাহী জাহাজ ভরাই হয়েছে, যা বর্তমানে পারস্য উপসাগরে অপেক্ষমাণ রয়েছে।
যুদ্ধাবস্থার কারণে ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী বর্তমানে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ রয়েছে।


