Wednesday, July 15, 2026
Home জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টের রুল জারি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টের রুল জারি

গণভোট অধ্যাদেশ ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

রিটে গণভোট অধ্যাদেশ এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত রাখার আবেদনও জানানো হয়। আদালত প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে বিবাদীদের এ বিষয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে ১ মার্চ দিন ধার্য করা হয়েছিল। পরে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে নতুন বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দোলোয়ার হোসেন খান।

রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ১৮ ফেব্রুয়ারি আবেদনটি দায়ের করেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এবং এর অধীনে গণভোট আয়োজন সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে সংবিধানের ৬৫, ১২৩ (৩) ও (৪) এবং ৩১ অনুচ্ছেদের লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি গণভোট আয়োজনের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারার সঙ্গেও অসামঞ্জস্যতার কথা উল্লেখ করা হয়।

পটভূমিতে রয়েছে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান। ওই ঘটনার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার উদ্যোগ ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়, যা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের একটি রাজনৈতিক কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। হাইকোর্টের জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments