Wednesday, July 15, 2026
Home জাতীয় যানজট কমাতে নীতিনির্ধারকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

যানজট কমাতে নীতিনির্ধারকদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

রাজধানীর ক্রমবর্ধমান যানজট ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বিশেষজ্ঞদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি ঢাকা শহরের ট্রাফিক পুনঃগঠন ও যানজট নিরসনের কার্যকর পরিকল্পনা চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের মতামত শুনেছেন।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ও নগরপরিকল্পনা বিশেষজ্ঞদের উপস্থিতি ছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ১৮০ দিনের একটি কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

এছাড়া নারীদের জন্য বিশেষ বাসসেবা চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিশেষায়িত বাস থাকবে এবং সম্ভাব্য ক্ষেত্রে নারী চালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় আনা হবে। শামসুল হক বলেন, “এই উদ্যোগের মূল লক্ষ্য হবে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবহন নিশ্চিত করা।”

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের বিষয়েও স্থপতিদের সঙ্গে আলোচনা করেন।রাজধানীর যানজট কমানো ও গণপরিবহন সুশৃঙ্খল করার জন্য সরকার এই উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments