দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ মাসিক কিস্তিতে টিকিট কেনার নতুন অফার ঘোষণা করেছে। এ সুবিধায় যাত্রীরা সর্বনিম্ন ১ হাজার ৫৬৭ টাকা মাসিক কিস্তিতে যাওয়া-আসার টিকিট কিনতে পারবেন। কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।
এছাড়া সর্বনিম্ন ১ হাজার ৮১৮ টাকা মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার রয়েছে। এ প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকিট, সব ধরনের কর, হোটেলে থাকা, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা এবং সেহরি বা ইফতার সুবিধা থাকবে। অফারটি নিতে ভ্রমণকারীদের অন্তত দুইজনের জন্য প্যাকেজ কিনতে হবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


