Wednesday, July 15, 2026
Home জাতীয় কেন শোকজ ও জবাব না দেয়ার সিদ্ধান্ত জানালেন হামিম

কেন শোকজ ও জবাব না দেয়ার সিদ্ধান্ত জানালেন হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শোকজ নোটিশ পাওয়ার অভিযোগ তুলেছেন কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় হামিম দাবি করেন, কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদকের পেজে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে তিনি জানতে পারেন যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

হামিম বলেন, নোটিশের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর থেকেই সহপাঠী, বিভিন্ন হলের শিক্ষার্থী ও সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু কী কারণে তাকে শোকজ করা হয়েছে— সে বিষয়ে স্পষ্ট ধারণা তার নেই। তিনি জানান, বিষয়টি জানতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তিনিও সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি এবং সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরবর্তীতে তিনি অনানুষ্ঠানিকভাবে জানতে পারেন, ২৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার কারণেই এ নোটিশ দেওয়া হয়েছে। হামিমের ভাষ্য অনুযায়ী, প্রায় এক হাজার শিক্ষার্থী ওই আয়োজনে অংশ নেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, অতীতে সংগঠনের মনোনয়নে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের সমর্থন পাওয়ার কারণে রমজান উপলক্ষে তাদের সঙ্গে সম্প্রীতির একটি আয়োজন করার দায়বদ্ধতা তিনি অনুভব করেছিলেন। সেই ভাবনা থেকেই এ উদ্যোগ নেন।

শোকজপত্র সরাসরি না পাঠিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করার সমালোচনা করে হামিম বলেন, আনুষ্ঠানিকভাবে জানানো হলে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতেন। তবে ব্যক্তিগতভাবে কোনো নোটিশ না পাওয়ায় লিখিত জবাব দেওয়ার ইচ্ছা নেই বলেও জানান তিনি।

একই সঙ্গে তিনি বলেন, তার কার্যক্রমে সংগঠনের কোনো ক্ষতি হয়ে থাকলে তিনি তা মেনে নিতে প্রস্তুত। আবার যদি শিক্ষার্থীরা মনে করেন তার সঙ্গে অন্যায় হয়েছে, সে বিষয়েও তিনি তাদের মতামতের ওপর আস্থা রাখছেন। ব্যক্তি নয়, দল এবং দলের চেয়েও দেশ বড়— এমন মন্তব্য করে তিনি বক্তব্যশেষ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments