Tuesday, April 21, 2026
Home জাতীয় আবুজর শেখকে গুলি করা হত্যা : হাসিনা-কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

আবুজর শেখকে গুলি করা হত্যা : হাসিনা-কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান এলাকায় আবুজর শেখ (২৪) হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন এটিইউ’র উপ-পরিদর্শক ইসরাইল হোসেন। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতা গঠন করে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বলপ্রয়োগ ও উসকানি দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০২/১১৪/১০/৩৪ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে গুলির ঘটনা ঘটে। এতে আবুজর শেখ গুরুতর আহত হন। প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় চার মাস পর, গত বছরের ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শুরুতে ২৭ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে দুজনের নাম বাদ দিয়ে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ও রাজনীতিকরা। এদের মধ্যে তিনজন বর্তমানে কারাগারে আছেন বলে জানা গেছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্র আদালতে গৃহীত হবে কি না, সে বিষয়ে এখনও শুনানির তারিখ নির্ধারিত হয়নি। মামলাটি এখন আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের...

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এই ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের...

ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হলেন হাসান ও. রশিদ

ইস্টার্ন ব্যাংক পিএলসির  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান ও. রশিদ।  তিনি এর আগে প্রাইম ব্যাংকে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে...

গাড়ি আপনার, তেলের লাইনে সিরিয়াল দেবে ‘সেবা’র চালক

সংকট থেকেই নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগিয়েছে অন-ডিমান্ড সেবা প্ল্যাটফর্ম সেবাডটএক্সওয়াইজেড। জ্বালানি সংকটের এই সময়ে পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে...

Recent Comments