Tuesday, June 16, 2026
Home জাতীয় সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জন

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জন

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে কল করে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন সেবা গ্রহণ করেছেন

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে। খবর বাসস।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেয়া হয়। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জন সেবা পেয়েছেন। দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে সেবা দেয়া হয়েছে ২৯ হাজার ৮২৯ জনকে।

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে কল করে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন সেবা গ্রহণ করেছেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা পরিচালনায় বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন,...

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড....

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

Recent Comments