Sunday, June 14, 2026
Home জাতীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরবে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি। তিনি একইসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান এবং ভিশন ২০৩০-এর আওতায় বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন।

আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিনবিষয়ক নির্বাহী সভার সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, দুই দেশ ওআইসি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথ উদ্যোগ নেবে। বৈঠকে সৌদি পক্ষ বাংলাদেশকে বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগের কথা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মোল্লা ফারহাদ হোসেন এবং ওআইসি-এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments