Thursday, April 30, 2026
Home জাতীয় নতুন পদে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা আব্বাস

নতুন পদে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা আব্বাস

দেশব্যাপী নদী, খাল ও জলাশয়ের নাব্যতা পুনরুদ্ধারে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আট সদস্যের একটি সমন্বয় সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেলের কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নবগঠিত সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে রাখা হয়েছে ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবদের। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সেলটি নদী, খাল ও অন্যান্য জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রমের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন এবং মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই হবে এ সেলের মূল কাজ। এছাড়া স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনে বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের কো-অপ্ট করে সেলের কার্যক্রম আরও কার্যকর করা যাবে। দাপ্তরিক সহায়তা প্রদান করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আদেশ জারির সঙ্গে সঙ্গে সেলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

সরকার সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা হ্রাস, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা জামায়াতপন্থি ৭০ মুক্তিযোদ্ধার

সংসদে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ফজলুর রহমান বলেছেন, “মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না”—...

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর আয়োজনে ঢাকায় গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠিত হলো- প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল) -এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম...

কোহিনূর কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল)...

কেডিএসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

Recent Comments