আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘বিনিয়োগ ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি ও সিইও বলেন, ‘ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও সম্পদের মান অটুট রাখতে শরিয়াহ্ নীতিমালা অনুসরণভিত্তিক দক্ষ বিনিয়োগ ব্যবস্থাপনা অত্যাবশ্যক।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইয়ের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


