Sunday, April 19, 2026
Home জাতীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব রুমন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব রুমন

আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)-কে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব এবং আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির সঙ্গে সংশ্লিষ্টতা ছিন্ন করার শর্তে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের যোগদানের তারিখ থেকে চুক্তি কার্যকর হবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

সালেহ শিবলী ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ছিলেন। লন্ডনে অবস্থানকালে তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কয়েক বছর ধরে গণমাধ্যম–সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন।

গত ২৫ ডিসেম্বর তিনি তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরেন।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে সরকার মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ এবং আবদুর রহমান সানিকে সহকারী একান্ত সচিব-২ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments